শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নেত্রকোনায় অপহরণের শিকার কিশোরী উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ

নেত্রকোনার মদনে ছোট বোন শ্রাবন্তী আক্তারকে মারধর করে বড় বোন বৃষ্টি আক্তারকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে নেত্রকোনা জেলা বাস টার্মিনাল থেকে বৃষ্টিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় শিহাব হোসেনের সঙ্গে গিয়েছিলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মদন উপজেলার একটি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বড় বোনকে ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে ছোট বোন ১৩ বছর বয়সী শ্রাবন্তী আক্তারকে মারধর করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত নড়েচড়ে বসে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে নেত্রকোনা জেলা বাস টার্মিনাল এলাকা থেকে বৃষ্টি আক্তারকে উদ্ধার করে মদন থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপরপক্ষের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে বৃষ্টি জানিয়েছে, পরিবারের অমতে হলেও সে স্বেচ্ছায় শিহাব হোসেনের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল। তবে অপহরণের অভিযোগে মামলা থাকায় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে ও তার পরিবারকে থানায় রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD