শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ৯ শহীদ পরিবার বিচার নিয়ে অনিশ্চয়তায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ

২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার দিন হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও গুলিতে শহীদ হন ৯ জন ছাত্র-জনতা। এই মর্মান্তিক ঘটনার দুই বছরেও আলোচিত সেই নাইন মার্ডার মামলার চার্জশিট আদালতে জমা পড়েনি। শহীদ পরিবারগুলোর দীর্ঘ অপেক্ষা এবং আহাজারি যেন শেষ হওয়ার নয়, অথচ বিচার পাওয়ার এই দীর্ঘসূত্রতা তাদের ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

গণমাধ্যমকে জানান পুলিশ সূত্রে জানা যায়, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে চলেছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযোগপত্র দাখিল না হওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং শহীদ পরিবারের সদস্যরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচংয়ের ওই ঘটনায় পুলিশের ভূমিকা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের নৃশংসতা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শহীদ পরিবারগুলো দ্রুত বিচার সম্পন্ন করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং তাদের দীর্ঘদিনের এই প্রতীক্ষার অবসান ঘটে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD