রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালংকারসহ মো. শরীফ নামের এক বিমানযাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তাদের যৌথ দল মো. শরীফের গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যা তিনি সুকৌশলে বহন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চোরাচালান রোধে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD