রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পাড়া-মহল্লায় ডিলার দিয়ে মাদকের আখড়া তৈরি করেছিল। কে আসবে, কে যাবে—এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা দেশকে নিয়ে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনগুলো অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছিল। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। মাদক এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

পুলিশ প্রধান গণমাধ্যমকে জানান, দেশের প্রতিটি কোণায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। সাধারণ জনগণের সহযোগিতা পেলে খুব দ্রুতই সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD