সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে এই রোগের প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এর বিস্তার রোধে জরুরি ভিত্তিতে দেশব্যাপী সচেতনতা ও টিকাদান কর্মসূচি জোরদার করা প্রয়োজন।
এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট চিকিৎসকরা মাঠপর্যায়ে চিকিৎসা সেবা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি, এই সংকটময় পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক