ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক যাত্রী ও বিমান সংস্থাগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই সতর্কবার্তা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রচার করা হয়। হুথি বিদ্রোহীরা জানিয়েছে, সৌদি আরবের আকাশসীমা এবং বিমানবন্দরগুলো বর্তমানে নিরাপদ নয়। যেকোনো সময় সেখানে আরও হামলা হতে পারে, যা বিমান চলাচল ও যাত্রীদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের সামগ্রিক বিমান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা, এই অঞ্চলে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক বিমান চলাচলের রুট পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক