রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়ল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ

ইয়েমেনের হুথিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী, রোববার রাত ৯টা পর্যন্ত এটি বন্ধ থাকার কথা ছিল। তবে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সময়সীমা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান।

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে বিমান চলাচল সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমান চলাচল কেন্দ্র হওয়ায় এর সাময়িক বন্ধ থাকার প্রভাব পড়েছে আন্তর্জাতিক রুটেও। অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি কিংবা বিকল্প রুটে চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD