শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রাজধানীতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা কাল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

স্তন ক্যান্সার প্রতিরোধ, শুরুর দিকেই রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামীকাল ১০ অক্টোবর পালন করা হবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) গুরুত্বপূর্ণ সংলাপ ও রাজধানীতে একটি বর্ণাঢ্য গোলাপি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব এবং দেরিতে রোগ নির্ণয়ের কারণে আমাদের দেশে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই মারাত্মক রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সচেতনতামূলক সংলাপের মাধ্যমে নারীসমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বহুগুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে এই রোগ প্রতিরোধে তরুণ প্রজন্মকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD