সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার মধ্যে এবার নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা শঙ্কার মাঝেই এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল সৌদি কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে জেদ্দা থেকে উদ্ভূত সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিমান পরিবহন কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক