বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘদিনের অংশীদারিত্ব ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং দিন দিন এই বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থেকেছে।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যকার এই সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD