চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়নকাজ অবশেষে শুরু হয়েছে। গণমাধ্যমকে জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা নিয়ে ইতিপূর্বে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের তৎপরতায় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজ শুরু করায় স্থানীয় সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাত।
স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে এবং সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। বর্তমান এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা দ্রুত মানসম্মত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক