জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার প্রদত্ত ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিক বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। ভাষণের বেশির ভাগ অংশ প্রস্তুত করা স্ক্রিপ্ট থেকে পড়লেও ট্রাম্পের বক্তব্যে বেশ কিছু অসত্য তথ্য উঠে এসেছে যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বমঞ্চে এ ধরণের বক্তব্য কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রভাব ফেলতে পারে। বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানো শুরু করেছেন এবং গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা এই দাবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ঘটনাটি একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক