বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

রূপগঞ্জে গ্যাং লিডার শ্রাবণ গ্রেফতার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। একই সঙ্গে তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্যাংটি এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল।

তদন্তে জানা গেছে, পুলিশে অভিযোগ দিলেই তাদের খুনের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর এবং খুনখারাবির হুমকির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই গ্যাংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান যে, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের সহযোগীদের ধরতে আরও অভিযান চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD