বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মধ্য দিয়ে দেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। বর্তমান সরকারের সুদূরপ্রসারী লক্ষ্য অনুযায়ী আগামীতে বিদেশের শ্রমবাজারগুলোতে ১ কোটি দক্ষ জনশক্তি পাঠানোর বিশাল কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।

কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা কেমন, তা নিরূপণ করে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, শুধু সাধারণ কর্মী নয়, বরং সার্টিফিকেটধারী দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করতে পারলে দেশের রেমিট্যান্স প্রবাহ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে দেশের অর্থনীতি আরও বেশি গতিশীল হয়ে উঠবে।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে জনশক্তি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কর্মীরা কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হয়েছিল। তবে বর্তমান গণতান্ত্রিক ও জনবান্ধব সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের প্রতিটি জেলা থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী প্রেরণের উদ্যোগ নিয়েছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শিতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ করে তারেক রহমানের ইতিবাচক রাজনৈতিক দর্শনের আলোকে শ্রমবাজারের বহুমুখীকরণ এবং মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে মন্ত্রণালয়। কার্যকর পদক্ষেপের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD