বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ওসির ব্যতিক্রমী বিদায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেনের বিদায়লগ্নে এক ব্যতিক্রমী ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও স্থানীয়রা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন খুব সাধারণ অথচ শেকড়সংলগ্ন উপায়ে। কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ বা হাঁস-মুরগি উপহার দিয়েছেন বিদায়ী এই পুলিশ কর্মকর্তাকে।

বুধবার বেলা ১২টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। সাধারণ মানুষের এমন ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি মুহাম্মদ আফজাল হোসেন। দীর্ঘদিন দায়িত্ব পালনকালে তিনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন, এই ভালোবাসা তারই একটি প্রতিচ্ছবি বলে স্থানীয়রা গণমাধ্যমকে জানান।

এ সময় থানা চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা এই বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। ওসি আফজাল হোসেন তার বক্তব্যে সাধারণ মানুষের এই ভালোবাসাকে জীবনের অন্যতম প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD