হাড়ের ক্যানসার বলতে সাধারণভাবে হাড়ের কোষ থেকে উদ্ভূত ক্যানসারকে বোঝানো হয়। এ ধরনের ক্যানসারকে একত্রে বোন সারকোমা নামে ডাকা হয়। চিকিৎসকদের মতে, সাধারণত নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই রোগের প্রকোপ কিছুটা বেশি দেখা যায়, যার আক্রান্তের অনুপাত প্রায় ১:১.৬। হাড়ের ক্যানসার বিভিন্ন ধরনের হতে পারে। এর মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য ধরনগুলোর মধ্যে রয়েছে অস্টিওসারকোমা, উইংস সারকোমা, কন্ড্রোসারকোমা এবং অন্যান্য বিরল ধরন।
চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, হাড়ের ক্যানসারের সঠিক কারণ সবসময় স্পষ্ট নয়, তবে কিছু নির্দিষ্ট বিষয় এর ঝুঁকি বাড়িয়ে দেয়। অতীতে শরীরের অন্য কোনো অংশে ক্যানসার হলে তা হাড় পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া বংশগত জিনগত ত্রুটি, অতীতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত উচ্চ মাত্রার রেডিয়েশন থেরাপি এবং হাড়ের দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রদাহ বা আঘাত এই মারণব্যাধির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, শরীরে হাড়ের অস্বাভাবিক ব্যথা, ফোলাভাব বা সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে এই ক্যানসার সফলভাবে নিরাময় করা সম্ভব, যা রোগীর সুস্থ জীবন নিশ্চিত করতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক