কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় একটি পরিবার। নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক মো. ইমরান জুবায়ের ২৭ ছিলেন ছয় বোনের একমাত্র ভাই, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য এবং সবার বড় ভরসা। আকস্মিক এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের বাতাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন ইমরান। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার তাজা প্রাণ। ছয় বোনের একমাত্র ভাইকে হারিয়ে পরিবারটির সদস্যরা এখন দিশেহারা। কীভাবে তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং ভবিষ্যৎ জীবন পার করবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন সড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা রোধে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর ট্রাফিক আইন বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন সরকারি বা বেসরকারি কোনো সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছে।
আরববাংলা টিভি