বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

দেশে হামে ছয়জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৭৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে এই তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্তদের দ্রুত হাসপাতালে ভর্তি করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব জেলার সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া টিকাদান কর্মসূচি জোরদার করার কাজও চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বিশেষ করে শিশু ও কিশোররা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, হামের উপসর্গ দেখা দিলেই অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং রোগীকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD