গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, শহীদ ওসমান হাদি আগেই সেই আশঙ্কার কথা বলেছিলেন এবং আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেই এই অঞ্চলে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত শুরু হয়েছিল। বর্তমানে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ওসমান হাদি তার জীবদ্দশায় এই ষড়যন্ত্রের বিষয়ে বারবার জাতিকে সতর্ক করেছিলেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে আবদুল্লাহ আল জাবের বলেন, দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সকল অরাজকতা শক্ত হাতে দমন করতে হবে। একই সাথে তিনি শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িত প্রকৃত কুশীলবদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আরববাংলা টিভি