বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

বিয়ের ১১ দিন পর সড়ক দুর্ঘটনায় তরুণ আলেম নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

সদ্য বিবাহিত স্ত্রী নুরে জান্নাত হিরুর হাতের মেহেদির রং না মুছতেই সড়ক দুর্ঘটনায় তরুণ আলেম স্বামী মাওলানা সাইফুল ইসলামকে চিরতরে হারালেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় উভয় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

গত ১৩ নভেম্বর পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের মাওলানা রেজাউল করিম ছাবেরের ছলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত সম্ভাবনাময় এই তরুণ আলেম জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে। কিন্তু পথিমধ্যে এক আকস্মিক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার অমূল্য প্রাণ।

নিহতের পরিবার ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বিয়ের আনন্দ মলিন হয়ে গেছে এই আকস্মিক মৃত্যুতে। নববধূর কান্নায় আশপাশের মানুষও চোখের জল ধরে রাখতে পারছেন না। এমন একটি হৃদয়বিদারক ঘটনায় পুরো আলেম সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে শোকের মাতম চলছে। সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD