বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বোদা উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে আয়োজিত এই সভায় ক্লাবের সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের কোনো রকম ভয়ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের অনিয়ম ও দুর্নীতির চিত্র নির্ভয়ে তুলে ধরতে সাংবাদিকদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, নতুন সদস্যদের অর্ন্তভুক্তি এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD