মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে এই রোগের প্রাদুর্ভাব যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে জনস্বাস্থ্যবিদরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মাঠ পর্যায়ে নিদের্শনা প্রদান করেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১,২৮৩ জন আক্রান্ত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহের কাজও চলমান রয়েছে। অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চিকিৎসকরা বলেছেন, শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, টিকাদান কর্মসূচি আরও জোরদার করার প্রক্রিয়া চলছে যাতে মহামারীর মতো এই রোগ ছড়িয়ে পড়তে না পারে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD