বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মূলত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন কার্যত নিষিদ্ধ কৃষক লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মজুদ করা বিস্ফোরক বা ককটেল সদৃশ বস্তু তৈরির সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আলামত সংগ্রহ শুরু করেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও সহিংস তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের ঘটনাও সেই নাশকতার প্রস্তুতির অংশ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD