বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থার ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতকালীন সময়ে বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকায় এই রক্ষণাবেক্ষণ কাজের প্রভাব সামগ্রিক জাতীয় গ্রিডে খুব বেশি অনুভূত নাও হতে পারে।

এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আদানির সাথে করা বিতর্কিত বিদ্যুৎ চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হলেও বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি আমদানির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে ইউনিটটি পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে সক্ষম হবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD