মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে। মঙ্গলবার চিকিৎসকরা গণমাধ্যমকে জানান, দেশজুড়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৪ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, শীতের এই সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে। তাই অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ টিম পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন, হামের উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং রোগীকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা কোয়ারেন্টাইনে রাখা জরুরি, যাতে অন্য কারও মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD