বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

মির্জাপুরে জুলাই আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার মিছিলে সশস্ত্র হামলা এবং গুলিতে হিমেল নামের এক তরুণের দুচোখ অন্ধ করে দেওয়ার ঘটনায় মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী যুবলীগের উয়ার্শী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাংবাদিকদের বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়। জুলাই আন্দোলনে সংঘটিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD