৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের বিভিন্ন খাতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিগত বছরগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের দলীয়করণের কারণে চাকরিপ্রার্থীরা নানা বৈষম্যের শিকার হয়েছিলেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
পরীক্ষার আসন বিন্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশাবলী যথাসময়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য এবং যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে কেবল অফিসিয়াল নোটিশের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক