বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য ড. আদম হামাওয়ি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী চিকিৎসক ড. আদম হামাওয়ি। তার এই বিজয়ের মধ্য দিয়ে নিউ জার্সি থেকে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। এই ঐতিহাসিক বিজয়ের ফলে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ড. আদম হামাওয়ি এর আগে ফিলিস্তিনের গাজায় চিকিৎসাসেবা দিয়ে বিশ্বজুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

গাজার অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এই চিকিৎসক। তার এই মানবিক ভূমিকা তাকে স্থানীয় ভোটারদের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ব্যাপক পরিচিতি এনে দেয়। চিকিৎসাসেবার মতো একটি মহান পেশার পাশাপাশি মার্কিন নীতি নির্ধারণী পর্যায়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে জোরালো ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার সমর্থকরা।

বিশ্লেষকরা মনে করছেন, ড. হামাওয়ির এই জয় কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম কমিউনিটির জন্য একটি বড় রাজনৈতিক মাইলফলক। নির্বাচনে জয়লাভের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নই তার মূল লক্ষ্য থাকবে। সেই সাথে বৈশ্বিক মানবতা প্রতিষ্ঠায় মার্কিন কংগ্রেসে নিজের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই বিজয়ের ফলে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD