বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামের চার বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই শিশু মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় লোকজনের মধ্যে শোকের মাতম চলছে।

নিহত শিশু হুজাইফা ওই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ফজলে রাব্বির একমাত্র সন্তান ছিল। পরিবার সূত্রে জানা যায়, সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা পাগলপ্রায় হয়ে গেছেন। এমন আকস্মিক দুর্ঘটনায় কোনো পরিবার যেন আর শোকাহত না হয়, সে বিষয়ে সচেতন থাকার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল থেকে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD