শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৪:২৯ অপরাহ্ণ

মানবিক কারণে দীর্ঘদিন ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। তবে এই বিশাল সংকটের ভার একা বাংলাদেশের পক্ষে অবিরাম বহন করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেছেন, মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। কিন্তু আন্তর্জাতিক মহলের প্রত্যাশিত চাপ এবং সহযোগিতার ঘাটতির কারণে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ভুল কূটনৈতিক নীতির কারণেও এই সংকট অনেক সময় আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ গুরুত্ব পায়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বর্তমানে কার্যিত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অনিয়মের ফলে সৃষ্ট এই পরিস্থিতি উত্তরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, স্থানীয় জনগোষ্ঠীর ওপর যে সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা নিরসনে বন্ধুভাবাপন্ন দেশগুলোর এগিয়ে আসা জরুরি। অন্যথায় আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD