শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

জন্মভূমিতেই অবহেলিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের প্রবাদপুরুষ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্বমঞ্চে শাস্ত্রীয় সংগীতকে মহিমান্বিত করে তিনি সুরসম্রাট, পদ্মভূষণ, দেশীকোত্তমসহ দেশি-বিদেশি অজস্র সম্মাননায় ভূষিত হন। পণ্

তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই মহান গুণী শিল্পীর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় আজও তাঁর স্মৃতি রক্ষার্থে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকরা গণমাধ্যমকে জানান যে, দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলো। সরকারি ও বেসরকারি উদ্যোগে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র কিংবা মানসম্মত সংগীত একাডেমি স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি।

সংগীতানুরাগী ও গবেষকদের মতে, ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো বিশ্ববরণ্য ব্যক্তিত্বের জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর জন্মভূমিকে একটি সাংস্কৃতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। অথচ বর্তমান বাস্তবতায় দেখা যায়, তাঁর স্মৃতি সংরক্ষণের অভাবে স্থানীয় তরুণ প্রজন্ম এই কিংবদন্তির অবদান সম্পর্কে সম্যক ধারণা থেকে বঞ্চিত হচ্ছে। বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট কতৃপক্ষ ও সংস্কৃতি মন্ত্রণালয় দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সুরসম্রাটের জন্মভূমিকে যথাযথ মর্যাদায় উন্নীত করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD