শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে নিয়ম ভাঙা জাহাজে ইরানের নিয়মিত অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখতে তেহরান প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইরানি বাহিনীর রাজনৈতিক উপদ্রেষ্টা এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানান যে, এই জলসীম দিয়ে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক ও সামরিক জাহাজের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে যেসব জলযান স্থানীয় ও আন্তর্জাতিক আইন অমান্য করে চলাচল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

বিশ্বের অন্যতম প্রধান এই তেল পরিবহন রুটে নিরাপত্তা জোরদার করার নামে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর বিপরীতে ইরান নিজেদের জলসীমার নিরাপত্তা রক্ষায় নিয়মিত এই টহল ও অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে ইরানের এমন কড়া অবস্থান আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্র যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD