শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বেতার নাট্যকার আবদুর রব অসুস্থ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ

মঞ্চ ছিল না, ছিল না কোনো দৃশ্যপট। অথচ কেবল শব্দ, সংলাপ আর কণ্ঠের জাদুতেই কয়েক প্রজন্মের শ্রোতার কল্পনায় তিনি গড়ে তুলেছেন অসংখ্য চরিত্র ও গল্পের পৃথিবী। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বেতারের সেই মঞ্চহীন নাট্যজগতের নেপথ্যের কারিগর মোস্তফা মোহাম্মদ আবদুর রব। একসময় তার নতুন নাটকের অপেক্ষায় থাকতেন শ্রোতারা। কিন্তু বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে নিজ বাসগৃহে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী।

গণমাধ্যমকে জানান তার পরিবারের সদস্যরা। দেশের নাট্যাঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় বেতার নাটক উপহার দিয়েছেন, যা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। বর্তমান সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ভক্ত ও শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একসময়ের তুখোড় এই নাট্যকার ও নির্দেশক দীর্ঘদিন ধরে নিভৃত জীবনযাপন করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ চিকিৎসার মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের ভালোবাসা ও দোয়ায় তিনি দ্রুত কাটিয়ে উঠবেন এই কঠিন সময়, এমনটাই প্রত্যাশা সবার।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD