শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ব্রাজিল নির্বাচন: বলসোনারোর পাশে তৃতীয় স্থানাধিকারী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন প্রথম দফার ভোটে তৃতীয় স্থানে থাকা প্রার্থী অগুস্তো কুরি। তার এই সমর্থন দক্ষিণ আমেরিকার দেশটিতে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। প্রথম দফার নির্বাচনে বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলার দাপটের পর দ্বিতীয় দফার লড়াইয়ে ডানপন্থি শিবির আরও শক্তিশালী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ব্রাজিলের রাজনীতিতে এই মুহূর্তে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রথম দফার ভোটের পর থেকেই প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন বাড়াতে বিভিন্ন জোট গঠন ও সমঝোতায় ব্যস্ত সময় পার করছেন। অগুস্তো কুরির এই সমর্থন ফ্লাভিও বলসোনারোর প্রচারণাকে আরও গতিশীল করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। আগামী নির্বাচনে ভোটারদের মন জয় করতে উভয় পক্ষই এখন নানা কৌশল নিয়ে মাঠে নেমেছে।

উল্লেখ্য যে, ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এই নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব সুদূরপ্রসারী হওয়ায় বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা ধরনের জনমুখী ও নীতিগত প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD