রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সৌদি আরবে নিয়ম লঙ্ঘনে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

সৌদি আরবে আবাসন অনুমতি তথা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় আট হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অভিবাসন রোধে নিয়মিত অভিয পরিচালনা করা হচ্ছে, যার অংশ হিসেবে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র, দেশজুড়ে পরিচালিত এই বিশেষ নিরাপত্তা অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ হাজার ৯০৯ জন প্রবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন ৮ হাজার ৮৭৭ জন, সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে ৩ হাজার ৪২৯ জন এবং শ্রম আইন লঙ্ঘনের সাথে সম্পৃক্ত ছিলেন ১ হাজার ৬০৩ জন।

এছাড়াও অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১ হাজার ১০১ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেনি ও ইথিওপীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালানোর সময় আরও ৮৫ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ প্রবাসীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১২ জন সৌদিস্থ নাগরিককে আটক করা হয়েছে।

সৌদি প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও যারা আইন অমান্য করে অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে এমন কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে দেশটির শ্রমবাজার ও অভ্যন্তরীণ নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD