রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সৌদিতে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ, ঈদ যেদিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:৫৬ pm

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, গালফ নিউজ জানিয়েছে, মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে আগামী ৭ জুন শনিবার উদ্‌যাপিত হবে ঈদুল আজহা।
 
ইন্দোনেশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে শুক্রবার (৬ জুন)। এ ছাড়া ব্রুনাইয়েও চাঁদ দেখা যায়নি বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে গালফ নিউজ। তাই দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ৭ জুন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD