বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। এই ঘটনায় দেশজুড়ে সাধারণ নেতাকর্মী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
উল্লেখ্য, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্ন মাধ্যমে দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সাইবার অপরাধের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সাইবার বুলিং ও সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক