সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ডাম্পিং থেকে মোটরসাইকেল নিতে এসে ভুয়া সিআইডি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ

কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে যা দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাসেল হোসেন ডাম্পিং স্টেশনে রাখা একটি জব্দকৃত মোটরসাইকেল ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে সেখানে উপস্থিত হন। এ সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে জাহির করার চেষ্টা করেন এবং ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করেন।

পরবর্তীতে বিষয়টি স্থানীয় গোয়েন্দা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের ভুয়া চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD