বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

যমুনা নদীতে প্রশিক্ষণকালে ভারতীয় সেনা নিখোঁজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৮ pm

ভারতের হরিয়ানার যমুনানগর জেলার হাতনিকুণ্ড ব্যারাজে প্রশিক্ষণ ও মহড়ার সময় সেনাবাহিনীর একটি নৌযান দুর্ঘটনার কবলে পড়ায় এক সেনা নিখোঁজ রয়েছেন। মঙ্গলবারের এ ঘটনায় প্রথমে চার সেনা সদস্য প্রবল স্রোতে ভেসে গেলেও তিনজন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর থেকে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিখোঁজ সেনা সদস্যকে উদ্ধারে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যমুনা নদীর পানির প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ সেনার সন্ধান না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী কর্তৃপক্ষ।

এই ধরণের আকস্মিক দুর্ঘটনায় সমগ্র এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রমে আরও অধিক সতর্কতা অবলম্বনের বিষয়েও সংশ্লিষ্ট কতৃপক্ষ গুরুত্বারোপ করেছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD