বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জলাবদ্ধতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৫ pm

হঠাৎ রাতের অবিরাম বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে শহরের নিচু রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি। অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় পানি প্রবেশ করেছে সাধারণ মানুষের বাসাবাড়িতে। শুধু তাই নয়, এই জলাবদ্ধতার কারণে পানি উঠেছে বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং বিভিন্ন আবাসিক ঘরবাড়িতেও।

শহরের অধিকাংশ প্রধান ও অভ্যন্তরীণ সড়কে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, সামান্য বৃষ্টিতেই ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে এই দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD