সিরাজগঞ্জের তাড়াশে ছয় কেজি চারশ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল নেতারা। গত বুধবার দিবাগত রাত বারোটার দিকে তাড়াশ উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা সবসময় সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অংশ হিসেবেই এই মাদক কারবারিদের হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে এবং মাদক নির্মূলে এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। দেশজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট