বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

পাতায়ায় মার্কিন রণতরী, সেনাদের জন্য কড়া নিষেধাজ্ঞা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭ pm

টানা আড়াইশ দিন সমুদ্রে একটানা দায়িত্ব পালন শেষে থাইল্যান্ডের জনপ্রিয় সৈকত শহর পাতায়ার কাছে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময় ধরে সমুদ্রের বুকে বিচ্ছিন্ন জীবন কাটানোর পর এই রণতরীর প্রায় ৫ হাজার সেনা ও ক্রু সদস্য কদিনের বিশ্রামের সুযোগ পেয়েছেন। তবে এই অবকাশ যাপনের ক্ষেত্রে মার্কিন সামরিক কর্র্তৃপক্ষ কঠোর শৃঙ্খলা ও বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে।

বিশ্বের অন্যতম আলোচিত পর্যটন শহর পাতায়া তার নৈশজীবন এবং বিনোদন কেন্দ্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে এই শহরের স্থানীয় বিনোদনপল্লি বা রেড লাইট এরিয়া বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্র্তৃপক্ষ মোতায়েনকৃত সেনাসদস্যদের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। সামরিক নির্দেশনায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, পাতায়ার স্থানীয় কোনো যৌনপল্লি বা নিষিদ্ধ বিনোদন এলাকায় মার্কিন সেনাসদস্যরা প্রবেশ করতে পারবেন না।

এই কড়া নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো মার্কিন নৌবাহিনীর ভাবমূর্তি রক্ষা করা এবং সেনাদের পেশাদারিত্ব বজায় রাখা। দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তি দূর করতে এবং মানসিক অবসাদ কাটাতে সেনাদের জন্য বিনোদনের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে যেকোনো ধরনের অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রত্যেক সেনাকে সতর্ক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে জানান হয়েছে যে, থাইল্যান্ডের এই বন্দরটিতে মার্কিন রণতরীর অবস্থানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মার্কিন সামরিক পুলিশের বিশেষ দল সার্বিক পরিস্থিতি নজরদারি করছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD