বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

রাশিয়ার আকাশ সম্পূর্ণ অনিরাপদ: জেলেনস্কি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৯ pm

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, তাদের ড্রোনের কারণে রাশিয়ার আকাশসীমা সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়েছে। ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার কার্যকারিতা বৃদ্ধি পাওয়ার ফলে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তিনি। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এই ধরনের আকাশভিত্তিক হুমকি উভয় দেশের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

জেলেনস্কির এই মন্ত্যের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরনের উসকানিমূলক কার্যক্রমের কঠোর জবাব দেওয়া হবে এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই পাল্টাপাল্টি হুংকার চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং নিকট ভবিষ্যতে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD