বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩১ pm

ভোলার দৌলতখানে একটি বিদেশি চায়না পিস্তলসহ মো. নাহিদ হোসাইন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নাহিদ হোসাইন ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যুবকদের একটি চক্র জড়িয়ে পড়েছিল। পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারির ফলেই এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে দৌলতখান থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চায়নার তৈরি ৭.৬২ মিমি একটি বিদেশি পিস্তলসহ তাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD