বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় মানবপাচার শিকার দুই বাংলাদেশি উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪২ pm

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে, তবে এর আড়ালে থামেনি মানবপাচারের ভয়ংকর সিন্ডিকেট। একটি চক্র বিভিন্ন অবৈধ উপায়ে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর নামে প্রতিনিয়ত প্রতারণা করে আসছে। কখনো ভ্রমণ ভিসার লোভ দেখিয়ে, আবার কখনো দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চল বিশেষ করে কক্সবাজার থেকে সমুদ্রপথে নৌকাযোগে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে অসহায় মানুষজনকে। এমনই এক মর্মান্তিক মানবপাচারের শিকার হয়ে দীর্ঘদিন ধরে চরম দুর্পর্য়ায়ে দিন কাটানো নড়াইলের দুই তরুণকে অবশেষে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতরা জানিয়েছেন, দালাল চক্রের মিষ্টি কথায় বিশ্বাস করে তারা ভিটেমাটি বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে এই মরণযাত্রায় পা বাড়িয়েছিলেন। থাইল্যান্ডের গভীর জঙ্গল ও সাগরে নানা ধরনের নির্যাতন সহ্য করার পর মালয়েশিয়ায় পৌঁছানোর পর তারা বন্দি দশায় পড়েন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রবাসীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে গণমাধ্যমকে জানান ভুক্তভোগীরা। এই ঘটনায় জড়িত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূল হোতাদের গ্রেফতারে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে গড়ে উঠেছিল এই মানবপাচার সিন্ডিকেট। দেশের বিভিন্ন প্রান্তের বেকার যুবকদের বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জীবন বিপন্ন করে তুলত এই চক্রটি। বর্তমান সময়েও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে এবং দেশবাসীকে অবৈধ উপায়ে বিদেশ যাত্রার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD