দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিশ্বে ভূমিকম্পের ঝুঁকির তালিকায় থাকা ৯টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প-পরবর্তী সচেতনতা তৈরি ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ চলছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে বড় বড় শহরগুলোতে এই ঝুঁকি আরও বেশি তীব্র আকার ধারণ করেছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ বিষয়ে কার্যকর কোনো দীর্ঘমেয়াদি প্রস্তুতি বা জনসচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনসচেতনতা এবং তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতকৃত স্বেচ্ছাসেবকদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় জীবন রক্ষা ও উদ্ধারকাজে ব্যবহার করা হবে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতীয়ভাবে দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক