বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সুনামগঞ্জে হাতকড়াসহ পুলিশ হেফাজত থেকে আসামি পলাতক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আসির মিয়া নামে এক আসামি পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার দামোধরতপী পয়েন্টে এই ঘটনাটি ঘটে। এই আকস্মিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসির মিয়া দামোধরতপী গ্রামের বাসিন্দা। ঘটনার দিন রাতে পুলিশ তাকে বিভিন্ন অভিযোগে আটক করে হেফাজাতে নেয়। পরবর্তীতে দামোধরতপী পয়েন্ট নামক এলাকায় পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তিনি হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আসামিকে পুনরায় গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। পুলিশ হেফাজত থেকে এ ধরনের পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD