বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

মিডিয়ার ওপর হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি ফ্যাসিস্টরা: তথ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

ফ্যাসিস্টরা মিডিয়ার ওপর নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও শেষ পর্যন্ত রক্ষা পাবেন না। যেমনভাবে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দল কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ শেষ রক্ষা করতে পারেনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করতে সাংবাদিকদের ওপর নানা ধরনের অত্যাচার-নির নির্যাতন চালানো হয়েছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হয়েছে। অনেক মিডিয়া হাউস জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল এবং মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল।

বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতাহীনতার এই দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, সংবাদমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। কিন্তু অতীতে স্বৈরাচারী সরকারগুলো নিজেদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে মিডিয়ার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছে। তবে জনগণের তীব্র গণআন্দোলনের মুখে তাদের পতন অনিবার্য হয়ে ওঠে এবং তারা ইতিহাসের আস্তাকুঁডে নিক্ষিপ্ত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD