আগামী বছর বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানেই এই আয়োজন হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের বৃহত্তম এই জমায়েত সফল করতে আয়োজক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
বিশ্ব ইজতেমার ময়দানে লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ইজতেমা ময়দানের প্যান্ডেল নির্মাণ, পানি সরবরাহ, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, তাবলীগ জামাতের আয়োজনে এই বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে আধ্যাত্মিক ও ধর্মীয় শান্তি এবং ঐক্যের বার্তা দিয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিশ্বের নানা দেশ থেকেও হাজার হাজার বিদেশি মেহমান এই ইজতেমায় অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ইজতেমা যেন আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে মুরব্বি ও প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক