বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে: তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

দেশের গণতন্ত্রকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ আন্দোলনের পর অর্জিত এই বিজয়কে সুসংহত করতে এখন দেশবাসীর ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে। পাশাপাশি প্রশাসনকে চরমভাবে বিভাজিত করা হয়েছিল এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এখন সময় এসেছে সব হানাহানি ভুলে দেশ পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করার।

এদিকে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজন অপরিসীম। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের প্রতিটি সংস্থাকে দলীয়করণ করা হয়েছিল, যেখান থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বর্তমান প্রশাসন। গণতন্ত্রের সঠিক চর্চা অব্যাহত রাখতে দেশের জনগণও এখন অনেক বেশি সচেতন এবং সজাগ রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD